Friday, January 1, 2016

নখের প্রেমে সারাজীবন অবিবাহিত!


প্রেম মানুষকে যেমন অন্ধ আর পাগল বানিয়ে তোলে, তেমন প্রতিজ্ঞাবদ্ধও করে তোলে। তাইতো নখ রেখে বিশ্ব রেকর্ড করা ভারতের শ্রীধর ছিল্লাল নখের প্রেমে মজে এখনো অবিবাহিত।
ডেইলি মেইল সূত্রে জানা যায়, ৭৮ বছর বয়সী ছিল্লাল ৬২ বছর ধরে নখ কাটেননি। ১৯৫২ সাল থেকে তিনি নখ রাখা শুরু করেন। এর পর নানা রকম বাধার সম্মুখীন হয়েছেন কিন্তু নখ কাটেননি।তবে,ছিল্লালের নখ রাখার পিছনে ব্যতিক্রমী কাহিনী আছে। ছিল্লাল স্কুল জীবনে তার শিক্ষকের নখ ভেঙ্গে দিয়েছিলেন।শিক্ষকের নখ ভাঙ্গার জন্য তাকে পিটানো হয়। তখন তার শিক্ষক বলেন, তুমি কখনোই একটি নখের মূল্য বুঝবে না। তখন থেকেই ছিল্লাল নখ রাখাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়।
গিনেজ বুকে নাম ওঠা ৩০ ফুট লম্বা নখের অধিকারী ছিল্লালের কাছে অধিকাংশ মেয়ের বাবারা বিয়ে দিতে রাজি নন।তবে তাতে মোটেও বিচলিত নয় ছিল্লাল। বরং বলেন, আমি জীবনের সেরা লক্ষ্যে পৌঁছে গেছি। যদি কেউ আমার নখের ব্যাপারে প্রশ্ন তোলে, তাহলে শুধু বিয়ে নয় চাকরিও করবো না।কারণ আমি আমার নখকে খুব ভালোবাসি। আর তাই কোন অবস্থাতেই আমি নখ কাটবো না।
উল্লেখ্য, ছিল্লালের সবচেয়ে বড় নখ ১৯৭.৮ এবং সবগুলো নখ একত্রে ৯০৯.৯ সেন্টিমিটার লম্বা।
ছিল্লাল ভবিষ্যতে তার এই নখগুলো জাদুঘরে রাখতে চান।

No comments:

Post a Comment